News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেগা কর্মীদের বেতন না মেলায় ক্ষোভ, রাজ্য সরকারের ঘোষণায় ভাঙল ভরসা
Image

রেগা কর্মীদের বেতন না মেলায় ক্ষোভ, রাজ্য সরকারের ঘোষণায় ভাঙল ভরসা

আগরতলা, ১২ অক্টোবর : শারদোৎসবের আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে, রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কর্মচারীদের বেতন ২৬শে সেপ্টেম্বরের মধ্যে প্রদান করা হবে। কিন্তু সেই ঘোষণার প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত রাজ্যের প্রায় ২,৫০০ রেগা কর্মচারী তাদের সেপ্টেম্বর মাসের বেতন পাননি।

স্বল্প বেতনের বিনিময়ে কাজ করা এই চুক্তিবদ্ধ রেগা কর্মচারীরা প্রতিদিন জীবিকার তাগিদে কাজ করে চলেছেন। তাই পুজোর আগে বেতন না পাওয়ায় তাঁদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, রাজ্য সরকারের ঘোষণার পরেও নির্ধারিত সময়ে বেতন না দেওয়া এক ধরনের বিমাতৃসুলভ আচরণ।

সরকারি সূত্রে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসনিক মহলের একাংশের দাবি, কিছু কারিগরি ও হিসাবনিকাশ সংক্রান্ত জটিলতার কারণে বেতন প্রক্রিয়ায় দেরি হয়েছে। তবুও উৎসবের সময়ে বেতন না পাওয়া রেগা কর্মচারীদের জীবনে যে গভীর অনিশ্চয়তা ও ক্ষোভের জন্ম দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

উৎসবের মৌসুমে বেতন প্রদানে এই গাফিলতির কারণ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে রেগা কর্মচারীদের বেতন প্রদান নিশ্চিত করুক, নইলে আগামী দিনে প্রতিবাদের ঝড় উঠতে পারে কর্মীদের মধ্যে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top