News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি কোটি খরচের স্মার্ট সিটি প্রকল্পের পরও আগরতলা জলমগ্ন, নাগরিকদের উদ্বেগ তুঙ্গে
Image

কোটি কোটি খরচের স্মার্ট সিটি প্রকল্পের পরও আগরতলা জলমগ্ন, নাগরিকদের উদ্বেগ তুঙ্গে

আগরতলা, ১২ অক্টোবর : অল্প বৃষ্টিতেই আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ছে, যেখানে কোটি কোটি টাকা খরচ করে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণ করা হয়েছে। ২০১৪ সালে শুরু হওয়া স্মার্ট সিটি প্রকল্পে শহরের পুরনো বাম আমলের ড্রেনগুলি নতুন করে তৈরি করা হয়। তবুও, শহরের বিভিন্ন এলাকা বানভাসির হাত থেকে মুক্ত থাকছে না।

নাগরিকদের অভিযোগ, নতুন করে নির্মিত কাভারড ড্রেনগুলোতে পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা নেই। ফ্লাড পাম্পের উপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে শহরের জল পরিস্কার করার জন্য। যেসব এলাকায় আগে জল জমত না, এখন সেগুলোতেও জলাবদ্ধতার ঘটনা ঘটছে।

পুরনিগমের উদাসীনতা ও ড্রেন নির্মাণের ত্রুটি অনেকের বাড়ি ও দোকানে জল ঢুকার কারণ হিসেবে ধরা হচ্ছে। বিশেষ করে শহরতলীর সম্প্রসারিত এলাকায় ড্রেন ও রাস্তার কাজ প্রায় শূন্য। অথচ এই এলাকায় ট্যাক্স বাড়ানো হয়েছে, যেখানে বাড়ি থাকলেও কোনো রোজগার নেই।

নাগরিক ও বিশেষজ্ঞরা দাবি করছেন, ড্রেনের পাশে মজবুত লোহার জালির মাধ্যমে বড় হোল রেখে পানি দ্রুত নিস্কাশনের ব্যবস্থা করা উচিত। এছাড়া, ফ্লাড পাম্প মেশিনের খারাপ হওয়া বা স্থায়ী ত্রুটি থাকলে শহরের পরিস্থিতি আরও সংকটজনক হবে।

শহরের নাগরিকরা পুনরায় সতর্ক করে বলেছেন, স্মার্ট সিটির উন্নয়নের নামে শুধু ফ্লেক্স লাগানো বা প্রদর্শনীর দিকে মনোযোগ দেওয়া যথেষ্ট নয়। প্রকৃত সমস্যা সমাধান না করা হলে এক নাগাড়ে ৮–১০ ঘন্টা বৃষ্টি হলেও আগরতলার মানুষ বড় বিপদের মুখোমুখি হবেন।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top