News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বৈরাতন্ত্রের পীঠস্থান হিসেবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ, মুক্তি পেতে অধীর আগ্রহে রয়েছেন বাংলার মানুষ: বিজেপি
Image

স্বৈরাতন্ত্রের পীঠস্থান হিসেবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ, মুক্তি পেতে অধীর আগ্রহে রয়েছেন বাংলার মানুষ: বিজেপি

আগরতলা, ১১ অক্টোবর: গোটা ভারতের মধ্যে স্বৈরাতন্ত্রের পীঠস্থান হিসেবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ। তৃনমূল সরকার বাংলাকে জঙ্গল রাজত্বে পরিণত করেছে। কিন্তু বিজেপি সরকার স্বৈরাতন্ত্রে বিশ্বাসী নয়। তাই তৃণমূল সরকার থেকে মুক্তি পেতে অধীর আগ্রহে রয়েছেন বাংলার মানুষ। আজ সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

এদিন সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী বলেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের কয়েকজন নেতা ত্রিপুরায় এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সেই চক্রান্ত ও অভিসন্ধি ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, তৃণমূলের উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করে ত্রিপুরাকে বদনাম করা। কিন্তু ত্রিপুরাবাসী তাঁদের আসাকে পাত্তাও দেয়নি। তাছাড়া, গোটা ভারতের মধ্যে স্বৈরাতন্ত্রের পীঠস্থান হিসেবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ। তৃনমূল সরকার বাংলাকে জঙ্গল রাজত্বে পরিণত করেছে।

এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। কারণ, রাজ্যবাসী তৃনমূল কংগ্রেসকে বর্জন করেছে। তাছাড়া, বাংলার স্বৈরতন্ত্রের সংস্কৃতিকে প্রশয় দেয় না বিজেপি সরকার। বিজেপি সরকার জনগণের সরকার। এমনকি, রাজ্যবাসী উন্নয়নের পক্ষে তাই তৃণমূল এখানে কখনোই জমি পাবে না।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top