News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রাম ভর্তি প্রায় ১৭৭ কেজি শুকনো গাজা উদ্ধার
Image

ড্রাম ভর্তি প্রায় ১৭৭ কেজি শুকনো গাজা উদ্ধার

আগরতলা, ১১ অক্টোবর: শনিবার দুপুর যাত্রাপুর থানার পুলিশ থলি বাড়ি শিবু পালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় ১৭৭ কেজি শুকনো গাজা উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা যায় পুলিশ সূত্রে, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এস টি এফ যৌথভাবে অভিযান চালানো হয়।

তবে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন।সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার যেমন, সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, অমরকিশোর দেববর্মা, রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর স্টাফ সহ এক বিশাল বাহিনী। থলি বাড়িতে গিয়ে বাড়ির মালিক শিবু পালকে পাওয়া যায়নি। বাড়িতে ছিল একজন বৃদ্ধ মহিলা যার বয়স ৭৯ বছর।

অন্যান্য পুরুষ যারা ছিল পুলিশের আঁচ পেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির বসত ঘরের চতুর্দিকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম ভতি শুকনো গাজা গুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। একান্ত সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দিতে গিয়ে থানার সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত বিস্তারিত ভাবে জানাতে গিয়ে বলেন এটা একটা সফলতাই ভলা চলে। কারণ সম্পর্কে তিনি বলেন, মাটি খুঁড়ে গ্রামগুলি উদ্ধার করতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় অতিবাহিত হয়। কিন্তু আশেপাশের মানুষ বা কোনরকম বাধা বিঘ্ন ঘটেনি। নির্বিঘ্নে মালামাল গুলি থানায় নিয়ে আসা হয়।

তবে, শুকনো গাজা মজুমদারকে এন ডি পি এস ধারায় তার বিরুদ্ধে মামলা রেজিস্টার করা হয়েছে বলে জানান সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত। তিনি আরো জানান তাকে অতি দ্রুত ঝালে তোলার জন্য পুলিশ নাকি নানাভাবে তদন্তে নেমে পড়েছেন। এমনটাই জানা গেল যাত্রাপুর থানার পুলিশ সূত্রে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top