News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর জেল পলায়ন কাণ্ডে আরও এক আসামী গ্রেফতার
Image

ধর্মনগর জেল পলায়ন কাণ্ডে আরও এক আসামী গ্রেফতার

ধর্মনগর, ২ অক্টোবর : নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর সাব জেল থেকে ছয়জন সাজাপ্রাপ্ত আসামির চম্পট দেওয়ার ঘটনায় ফের একবার নড়েচড়ে বসেছে উত্তর জেলার পুলিশ প্রশাসন। পালানো আসামিদের খোঁজে তল্লাশি অভিযান জারি থাকলেও, বৃহস্পতিবার দুপুরে আরও এক পলাতককে গ্রেফতারে সফল হয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামির নাম নারায়ণ দত্ত। পিতার নাম শুভঙ্কর চৌধুরী। বাড়ি বাংলাদেশের অন্তর্গত বলে জানিয়েছে পুলিশ। বিশেষ সূত্রে খবর, উত্তর জেলার পুলিশের তৎপর উদ্যোগ এবং ৯৭ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সহযোগিতায় ভারত–বাংলাদেশ সীমান্তের মালাকারপাড়া এলাকা থেকে নারায়ণ দত্তকে আটক করা হয়।

এই নিয়ে ছয়জনের মধ্যে দু’জনকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হলেও, এখনও পলাতক রয়েছেন কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন-সহ বাকি চারজন। তাদের খুঁজে পেতে একাধিক থানার পুলিশ দল যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি।

উল্লেখ্য, পুজোর ব্যস্ততার মধ্যেই এই জেল পলায়নের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, খুব শিগগিরই বাকি পলাতকরাও ধরা পড়বে।

Releated Posts

ভোট গণনায় প্রশাসনের আঘাতে মথা কর্মীর মৃত্যুর অভিযোগ, পদপৃষ্টে মৃত্যুর দাবি মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ৫ অক্টোবর: তিপ্রা মথা ও আইপিএফটি কর্মী-সমর্থকদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমার তুলাশিখর আরডি…

ByByReshmi Debnath Oct 5, 2026

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিলেজ কাউন্সিলের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে মহিলা-সহ আহত ১০-১২

খোয়াই, ৫ অক্টোবর: এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকে…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে শুরু ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা

আগরতলা, ৫ অক্টোবর: কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ…

ByByTaniya Chakraborty Oct 5, 2026
Scroll to Top