News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ক্যান্টিন কর্মীসহ ৬ জন আটক
Image

ধর্মনগর রেলস্টেশনে দেওঘর এক্সপ্রেস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, ক্যান্টিন কর্মীসহ ৬ জন আটক

ধর্মনগর, ২১ সেপ্টেম্বর : মহালয়ার আগের রাতে বড়সড় সাফল্য পেল জিআরপি থানার পুলিশ। শনিবার গভীর রাতে আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হওয়া দেওঘর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা। ধর্মনগর রেলস্টেশনে ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অভিযানে নামে পুলিশ। সূত্রের খবর, এদিনের অভিযানে মোট প্রায় ৭৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, যার কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে সাত লাখ টাকা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ট্রেনে ক্যান্টিন পরিষেবার আড়ালে মাদক পাচার চক্র সক্রিয় ছিল বলে তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে হানা দিয়ে গাঁজার এই বিপুল চালান আটক করা হয়। এ ঘটনায় রেল দপ্তরের মোট ছয়জন অস্থায়ী কর্মচারী তথা ক্যান্টিন কর্মীকে আটক করেছে জিআরপি।

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এর পেছনে বড়সড় একটি মাদকচক্র সক্রিয় রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক কর্মীদের জেরা করে গোটা চক্রের মূল হোতাদের খোঁজে তল্লাশি চালানো হবে।

ঘটনাকে ঘিরে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে এই ধরনের মাদক পাচারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশের তৎপরতায় এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন জনগণ।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top