News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশ-সহ ৯ দেশের ভিসা আবেদনে নিষেধাজ্ঞা ইউএই-র
Image

বাংলাদেশ-সহ ৯ দেশের ভিসা আবেদনে নিষেধাজ্ঞা ইউএই-র

জাকির হোসেন, ঢাকা, ২০ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশ-সহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করল। ফলে ২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকরা পর্যটন বা কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
স্থগিতাদেশের আওতায় বাংলাদেশ ছাড়াও রয়েছে—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।

ভিসা সেবাদানকারী ওয়েবসাইট UAEVisaOnline-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমিরাতের অভিবাসন কর্তৃপক্ষের একটি সার্কুলারের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আপাতত এই দেশগুলোর কোনও নতুন ভিসা আবেদন গ্রহণ করা হবে না। তবে যাঁদের বৈধ ভিসা রয়েছে এবং ইতিমধ্যেই ইউএই-তে অবস্থান করছেন, তাঁদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। তাঁরা আইনগতভাবে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন।

যদিও ইউএই সরকার আনুষ্ঠানিকভাবে কোনও কারণ জানায়নি। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯–এর সতর্কতাই এর পেছনে মূল কারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটিকে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ হিসেবে না দেখে শুধু নতুন ভিসা আবেদন সাময়িক স্থগিত হিসেবেই দেখতে হবে।

UAEVisaOnline-এর তথ্যমতে, সাধারণত ভ্রমণ বা কাজের ভিসা বাতিলের কারণগুলির মধ্যে রয়েছে—অবৈধ বা জাল ভিসা ব্যবহার, জাল পাসপোর্ট বা পরিচয়পত্র, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা, অপরাধমূলক রেকর্ড বা চলমান মামলা, অনুমতি ছাড়া কাজ করা এবং কোভিড-১৯ টেস্ট বা টিকা-সংক্রান্ত শর্ত পূরণ না করা।

ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বাংলাদেশ-সহ অন্যান্য দেশের নাগরিকেরা আবারও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস বা UAEVisaOnline পোর্টালের মাধ্যমে পর্যটন ও কর্ম ভিসার আবেদন করতে পারবেন।

২০২৬ সালের হালনাগাদ প্রবেশ শর্ত অনুযায়ী, ইউএই-তে প্রবেশের জন্য বিদেশি নাগরিকের বৈধ পাসপোর্ট (কমপক্ষে ছ’মাস মেয়াদি এবং দু’টি খালি পৃষ্ঠা থাকা আবশ্যক), অনুমোদিত ভিসা, নেগেটিভ কোভিড-১৯ টেস্ট রিপোর্ট, টিকা সনদ এবং ইউএই সরকারের স্বাস্থ্য ও কোয়ারেন্টিন বিধি মেনে চলা বাধ্যতামূলক থাকবে।

ওয়েবসাইট সূত্রে আরও জানা গিয়েছে, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নতুন করে মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top