News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অর্থনৈতিক চাপে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল যুবক
Image

অর্থনৈতিক চাপে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিল যুবক

আগরতলা, ২৯ আগস্ট: অর্থনৈতিক চাপে মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিলেন ইরিক্সা চালক আব্দুল মতিন মিয়া(৩০)। ঘটনা খয়েরপুর মধ্যপাড়ায়।

ঘটনার বিবরনে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। গত তিনমাস আগে তার বাবা মারা যান। বাবা মারা যাবার পর থেকেই অর্থনৈতিক চাপে মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী, ও ছোট দুই ভাই রয়েছে। পরিবারের সদস্যরা বেশ কয়েকবার তাকে চিকিৎসকের কাছেও নিয়ে গেছিলেন। আজ ঘটনার কিছুক্ষন আগে তার বাড়িতে লোনের কিস্তির টাকা চাইতে ফাইন্যান্স কোম্পানির লোকজন এসেছিলেন। তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই তাকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করলে দেখা যায়, ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আছে ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রানীরবাজার হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পরেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top