News Flash

Image

তেলের গাড়ি চাপায় মৃত্যু হল বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট:
তেলের গাড়ি চাপায় মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনা জিরানিয়া মাধববাড়ি এলাকাতে আজ সকালে। মৃত ব্যক্তির নাম বিজন দেব(৬০)।

ঘটনা বিবরণে জানা যায়, প্রতিদিনকার মত আজ সকালেও বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন বিজন দেব। আগরতলার দিকে আসার সময় জিরানিয়া মাধববাড়ি এলাকায় একটি তেল বোঝাই ট্যাঙ্কার গাড়ির সাথে সংঘর্ষ ঘটে বিজন দেবের বাইকের। সংঘর্ষে বিজন দেবের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এদিকে ঘাতক গাড়িকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top