News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চলতি বছরেই শুরু হতে চলেছে পুর নিগম পরিচালিত সিভিল হাসপাতাল: মেয়র
Image

চলতি বছরেই শুরু হতে চলেছে পুর নিগম পরিচালিত সিভিল হাসপাতাল: মেয়র

আগরতলা, ২৮ আগস্ট: চলতি বছরেই শুরু হতে চলেছে পুর নিগম পরিচালিত সিভিল হাসপাতাল। আজ নির্মাণস্থল পরিদর্শন করে একথা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

সম্প্রতি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে আগরতলার জ্যাকসন গেইট সংলগ্ন সিভিল হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর আজ মেয়র দীপক মজুমদার হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শনকালে কাজ কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে তা খতিয়ে দেখেন তিনি। মেয়র জানান, কাজ এগিয়ে চলেছে, চলতি বছরের শেষের দিকে হাসপাতালটি চালু করার চেষ্টা রয়েছে।

স্থানীয় লোকজন সহ শহর এলাকায় থাকা ব্যবসায়ীরা এই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের জিবি বা আইজিএম যেতে হবে না। এদিন মেয়রের সাথে ছিলেন পুর কমিশনার দিলীপ কুমার চাকমা, নগর উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি সহ নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top