News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরানো রেশন কার্ডের বদলে পিভিসি কার্ড আজ থেকেই বিলি শুরু হয়েছে : খাদ্য মন্ত্রী
Image

পুরানো রেশন কার্ডের বদলে পিভিসি কার্ড আজ থেকেই বিলি শুরু হয়েছে : খাদ্য মন্ত্রী

আগরতলা, ২৮ আগস্ট : রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার উদ্যোগ গ্রহণ করেছে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আয়োজিত রাজ্যভিত্তিক গণবণ্টন ব্যবস্থার সাথে যুক্ত সকলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। এই মতবিনিময় অনুষ্ঠানে দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, রেশন ডিলারগণ ও ট্রান্সপোর্ট কনট্রাকটরগণ অংশ নেন। এই অনুষ্ঠানের উদ্বোধন করে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ভোক্তাদের সুবিধার্থে পুরানো রেশন কার্ডের বদলে পিভিসি রেশন কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকেই এই পিভিসি রেশন কার্ড বিলি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৪ লক্ষ ৭৮ হাজার পিভিসি কার্ড তৈরী করা হয়েছে। রেশন ডিলারগণ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে ছোট অনুষ্ঠান করে এই পিভিসি রেশন কার্ডগুলি বিলি করবেন।

তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। দেশে রয়েছে তৃতীয় বা চতুর্থ স্থানে। বর্তমানে ই-কেওয়াইসি’তে ত্রিপুরা ৮১ শতাংশ সাফল্য অর্জন করেছে। একে ১০০ শতাংশ করতে। যাতে ত্রিপুরা দেশে এক নম্বর স্থানে থাকতে পারে। তিনি বলেন, রেশন শপগুলিতে প্রতিটি জিনিসের গুণগতমান বজায় থাকতে হবে। যথাসময়ে যেন খাদ্যদ্রব্য সংগ্রহ ও সরবরাহ করা হয় তা নিশ্চিত করতে হবে। প্রথম পর্যায়ে ৬০০টি রেশন শপকে মডেল রেশন শপে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আগে ডিলারগণ অন্তোদ্যয় অন্ন যোজনায় এবং প্রায়োরিটি গ্রুপে ১৪৩ টাকা কমিশন পেতেন। এখন পান ১৮০ টাকা।

খাদ্যমন্ত্রী বলেন, গণবণ্টন ব্যবস্থায় যাতে কোন নেতিবাচক বিষয় সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। গণবণ্টন ব্যবস্থাকে আমরা আরও স্বচ্ছ ও সুন্দর করতে চাই। এলক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার মশুর ডালের ক্ষেত্রে প্রতি কিলো ২৫টাকা ও চিনির ক্ষেত্রে প্রতি কিলো ১৫ টাকা ভর্তুকী দেয়। আসন্ন দুর্গোৎসবে ভোক্তাদের আটা, ময়দা, সুজি দেওয়া হবে।

আলোচনায় অংশ নিয়ে খাদ্য, জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন বলেন, রাজ্যের রেশন শপগুলিকে আরও ভালোভাবে এবং গণবণ্টন ব্যবস্থাকে আরও সুচারুভাবে পরিচালনা করার জন্য এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমরা চাই স্বচ্ছতার সাথে রেশনে খাদ্য সরবরাহ করতে। তিনি বলেন, মেরা রেশন অ্যাপ ও অন্ন সহায়তা অ্যাপ এর মাধ্যমে ভোক্তারা অভিযোগ জানাতে পারবেন। স্বাগত বক্তব্য রাখেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সুমিত লোধ। উপস্থিত ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত এবং জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সহ অতিথিগণ রেশন ভোক্তা ও রেশন ডিলারের হাতে নতুন পিভিসি রেশন কার্ড তুলে দেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top