News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়লো তিন লক্ষ টাকার শুঁকনো গাঁজা, ধৃত এক
Image

চুরাইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশিতে ধরা পড়লো তিন লক্ষ টাকার শুঁকনো গাঁজা, ধৃত এক

আগরতলা, ২৮ আগস্ট : দীর্ঘদিন যাবত বিরতির পর ফের বৃহস্পতিবার দুপুরে চুরাইবাড়ি থানার পুলিশের নাকা চেকিং এ ধরা পড়লো প্রায় তিন লক্ষ টাকার গাঁজা। সাথে লরি চালককে আটক করা হয়েছে।

ঘটনার জানা যায় প্রতিদিনের ন্যায় নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে আগরতলা থেকে আসা এএস০১এমসি ৬২৯৭ নম্বরের একটি কন্টেইনার মিনি লরি আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে গাড়িটিতে তল্লাশি চালালে এমাজন এর রিটার্ন সামগ্রীর আড়ালে লোকানো মোট দশটি প্যাকেট ২৬ কেজি ২০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ।ডিসিএম টি দেববর্মা ও ফরেনসিক বিভাগের আধিকারিক এন কে রিয়াং এর উপস্থিতিতে পুলিশি পক্রিয়া সম্পন্ন করে উদ্ধার কৃত গাঁজা গুলি সিজ করা হয়।সাথে লরি চালক সফিউর রহমান (৩০)পিতা তালুকদার সর্দারকে আটক করা হয়।

জানা যায় ধৃত চালকের বাড়ি আসামের গোয়ালপাড়া জেলার বলদমারী চর এলাকায়।গাড়িটি আগরতলা থেকে শিলচর যাওয়ার উদ্দেশ্য আসছিল বলে জানিয়েছে পুলিশ।তাছাড়া জব্দ কৃত গাঁজা গুলির কালোবাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকার মত হবে।ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট এনডিপিএস দ্বারায় মামলা রজু করে তদন্ত অব্যাহত রাখা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top