News Flash

Image

কংগ্রেসের উদ্যোগে ৪১ তম এডিসি দিবস উদযাপন

আগরতলা, ২৩ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে ৪১ তম এডিসি দিবস উদযাপন করা হয়েছে।এদিন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের অন্যান্য নেতা কর্মীরা।

প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক সিদ্ধান্তে ত্রিপুরা সহ উত্তর–পূর্ব ভারতের চারটি রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এদিন তিনি বলেন, ১৯৮৪ সালের ২৩ আগস্ট, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করেন। সেই সংশোধনের ফলেই ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর মতো সংস্থা গঠিত হয়। তিনি বলেন, এই দিনটি উত্তর-পূর্ব ভারতের তপশিলি জনগোষ্ঠীর কাছে ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। তাই প্রতিবছর এই দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি।

এদিকে, বর্তমান শাসক দলের প্রতি কটাক্ষ করে আশিস সাহা বলেন, রাজ্য এবং কেন্দ্র দুই জায়গাতেই বিজেপি সরকার অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। এডিসি-র ক্ষমতা বৃদ্ধির জন্য ১২৫তম সংবিধান সংশোধনী বিল আনার কথা হয়েছিল, কিন্তু গত সাড়ে নয় বছরে বিজেপি সরকার সেই বিলটি সংসদে আনেনি, পাশ তো দূরের কথা।

তিনি আরও বলেন, “এই বিল পাসের জন্য কংগ্রেস ভবিষ্যতে দিল্লিতে আন্দোলনের পথে হাঁটবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে প্রদেশ কংগ্রেস। এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণই ভবিষ্যতের গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে উপস্থিত এক কংগ্রেস নেতা বলেন, আদিবাসী সমাজের সাংবিধানিক অধিকার রক্ষায় কংগ্রেস সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজনও করা হয়। তাঁর কথায়, এডিসি-র ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে তাঁরা কোনো আপস করবে না।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top