News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরে রাজ্যপাল
Image

বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরে রাজ্যপাল

আগরতলা, ২২ আগস্ট: বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথজিউ মন্দিরের প্রধান পুরহিতের ডাকে সাড়া দিয়ে মন্দির দর্শনে গেলেন রাজ্যের রাজ্যপাল ইন্ডেসেনা রেড্ডি নাল্লু।

বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউমন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্দিরের প্রধান পুরহিত প্রভু করুনেশ্বর মাধব দাস। প্রভুর উদ্দ্যোগে মন্দিরে প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠীত করা হয়। প্রভুর উদ্দ্যোগে আয়োজিত ধর্মীয় কর্মসূচীর মধ্যে রাজ্য ও বহিরাজ্য থেকে ব্যপক হারে ভক্তদের সমাগম ঘটে। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউমন্দিরে আয়োজিত রথ সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে।

এইবছর রথযাত্রায় উপস্থিত থাকার জন্য ত্রিপুরার রাজ্যপালকে আমন্ত্রন জানানো হলেও উনার ব্যস্ততার জন্য আসতে পারেননি। অবশেষে শুক্রবার দক্ষিন জেলা সফর শেষে আগরতলা ফেরার পথে প্রভুর ডাকে সাড়া দিয়ে মন্দিরে আসলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মন্দিরে এসে তিনি সকলের মঙ্গল কামনায় পূজা দিলেন। আজকের দিনে মন্দিরে রাজ্যপালের আগমনকে কেন্দ্র করে মন্দিরের ভক্তদের মধ্যে ব্যাপক আনন্দের বাতাবরন লক্ষ্য করা যায়।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top