News Flash

  • Home
  • দিনের খবর
  • দীপাবলি ও ছট উপলক্ষে ১২,০০০টি স্পেশাল ট্রেন চালাবে রেল, ঘোষণা ৪টি নতুন ‘অমৃত ভারত’ পরিষেবা
Image

দীপাবলি ও ছট উপলক্ষে ১২,০০০টি স্পেশাল ট্রেন চালাবে রেল, ঘোষণা ৪টি নতুন ‘অমৃত ভারত’ পরিষেবা

নয়াদিল্লি, ২১ আগস্ট: আসন্ন দীপাবলি ও ছট পূজা উপলক্ষে যাত্রীদের চাপ সামাল দিতে ভারতীয় রেল ১২,০০০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন বিহারের এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকের পর। তিনি জানান, রাজ্যের নেতাদের সঙ্গে যাত্রীদের যাতায়াত সংক্রান্ত প্রয়োজন নিয়ে আলোচনা করে রেলমন্ত্রক একাধিক নতুন ট্রেন, প্রকল্প এবং পরিকাঠামো উন্নয়নের রূপরেখা তৈরি করেছে।

রেলমন্ত্রী বলেন, সাধারণ শ্রেণির যাত্রীদের সুবিধার্থে চারটি নতুন ‘অমৃত ভারত’ ট্রেন চালু করা হবে। এই ট্রেনগুলি চলবে দিল্লি-গয়া, সাহারসা-অমৃতসর, ছপরা-দিল্লি, এবং মুজফ্ফরপুর-হায়দরাবাদ রুটে। দিল্লিতে বিহারের এনডিএ প্রতিনিধিদল রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দীপাবলি ও ছট উৎসবের সময়কালের জন্য রেল পরিষেবা পর্যালোচনা করে।

রেলমন্ত্রী আরও জানান, একটি নতুন পরীক্ষামূলক প্রকল্পের অধীনে, যাত্রীরা যারা ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যাত্রা করবেন এবং ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ফেরার পরিকল্পনা করছেন, তারা রিটার্ন টিকিটে ২০ শতাংশ ছাড় পাবেন এবং নিশ্চিত টিকিট-এর সুবিধাও ভোগ করবেন।

উল্লেখ্য, দীপাবলি ও ছট পূজা সময় বিহার ও উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক যাত্রীচাপ পড়ে। এই পরিস্থিতি সামাল দিতে রেলের এই উদ্যোগ সাধারণ যাত্রীদের যাতায়াতে অনেকটা স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top