News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী মাস থেকে ছয়টি নবনির্মিত বিদ্যালয়ের পঠনপাঠন চালু হতে চলেছে : মন্ত্রী বিকাশ
Image

আগামী মাস থেকে ছয়টি নবনির্মিত বিদ্যালয়ের পঠনপাঠন চালু হতে চলেছে : মন্ত্রী বিকাশ

আগরতলা, ১৯ জুলাই : আগামী মাস থেকে রাজ্যের ছয়টি নবনির্মিত একলব্য মডেল রেসিডেনশিয়াল বিদ্যালয়ের পঠনপাঠন চালু হতে চলেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

সম্প্রতি গন্ডাছড়ার উল্টাছড়া এলাকায় একটি একলব্য বিদ্যালয় এবং তার হোস্টেল পরিকাঠমো পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তার সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ চাকমা, এমএলএ নন্দিতা দেববর্মা রিয়াং এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, একলব্য বিদ্যালয়গুলি শুধুমাত্র পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং জনজাতি ছাত্রছাত্রীদের মানসিকতা, চিন্তাধারা ও সমাজের প্রতি দায়িত্ববোধ গঠনে এক বিরাট ভূমিকা রাখবে।

এই বিদ্যালয়গুলিতে আধুনিক শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নেতৃত্বের গুণাবলি, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের উপর। ছাত্রছাত্রীরা এখান থেকে বেরিয়ে হবে আত্মবিশ্বাসী, মানবিক মূল্যবোধসম্পন্ন এবং সমাজ সচেতন নাগরিক।মন্ত্রী বলেন, “আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা কেবল চাকরি প্রত্যাশী নয়, বরং সমাজকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। তারা যেন নিজেদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়কে শ্রদ্ধা করে, এবং তা নিয়ে গর্ব করে।”

ত্রিপুরার মতো জনজাতিপ্রধান রাজ্যে এই একলব্য বিদ্যালয়গুলো ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষার মাধ্যমে জনজাতি সমাজের শিশু-কিশোরদের ক্ষমতায়ন এবং আত্মমর্যাদাবোধ জাগ্রত করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো এক নতুন আলোর দিশা দিচ্ছে। এইভাবে ত্রিপুরার একলব্য মডেল রেসিডেনশিয়াল বিদ্যালয়গুলি ধীরে ধীরে গড়ে তুলছে এমন এক ভিত্তি, যেখান থেকে জন্ম নিচ্ছে আগামীর দায়িত্ববান ও চিন্তাশীল সমাজনির্মাতারা।

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top