News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যালয়ে পরীক্ষা, দেখা নেই শিক্ষক-শিক্ষিকার, অপেক্ষায় ছাত্রছাত্রীরা
Image

বিদ্যালয়ে পরীক্ষা, দেখা নেই শিক্ষক-শিক্ষিকার, অপেক্ষায় ছাত্রছাত্রীরা

আগরতলা, ১৭ জুলাই: পরীক্ষা শুরু হতে কিছু সময় বাকি, তারপরও স্কুলে আসেননি শিক্ষক শিক্ষিকা। বৃষ্টিতে অপেক্ষায় বসে রয়েছে ছাত্রছাত্রী। ঘটনা উদয়পুর তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। বিদ্যালয় সময় মতো না খুলার ফলে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে রয়েছে।

গত ২০০০ সাল থেকে উদয়পুর মহকুমায় উত্তর চন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য যাতে করে এলাকার ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারে। দীর্ঘদিন পর ২০০৯ সালে এলাকা একটি বিদ্যালয় স্থাপিত হয় যার নাম দেওয়া হয়েছিল তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়। স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু গতকয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে যাচ্ছে দেখেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোন নজর না দেওয়ার ফলে দিন দিন ছাত্র সংখ্যা কমতে থাকে।

বৃহস্পতিবার এই বিদ্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী ছিল পরীক্ষা। এ বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে। যার শিক্ষক সংখ্যা সাতজন। এরমধ্যে শিক্ষক পাঁচজন ও শিক্ষিকা দুজন রয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিযোগ নিয়মিতভাবে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসে না। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল। সময় ছিল সকাল ১১টায়। যথারীতি পরীক্ষা দেবার জন্য ছাত্র-ছাত্রীরা সময়মতো বিদ্যালয় আসলেও সকাল ১১টা পর্যন্ত কোন শিক্ষক বা শিক্ষিকাকে বিদ্যালয়ে দেখা যায়নি। বৃষ্টির মধ্যে ছাত্র-ছাত্রীরা স্কুল মাঠে অথবা কোন এক জায়গায় বৃষ্টি ভেজা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাদের অভিযোগ প্রায় দিনেই বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয়।

এই ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন মন্ডলকে জানানো হলেও তার নিরসনে কোন ব্যবস্থা নেই। এ সমস্ত খামখেয়ালিপনার জন্য ছাত্রছাত্রীরা এলাকার এই বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। দাবি উঠছে বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয় সেই দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেইদিকে তাকিয়ে আছে এলাকাবাসী।

——–

Releated Posts

(Update)আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ টি.আই.এফ.টি.-র কনফারেন্স হলে আগরতলা পুরনিগম সহ…

ByByReshmi Debnath May 19, 2026

শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগদান, ভারতকে ‘বিশ্বগুরু’ হিসেবে গড়ে তোলার আহ্বান বিপ্লব দেবের

বেঙ্গালুরু, ১৯ মে : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মঙ্গলবার বেঙ্গালুরুতে বিশ্বখ্যাত আধ্যাত্মিক গুরু শ্রী…

ByBySandeep Biswas May 19, 2026

৫ কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে তৎপর পুলিশ, গ্রেপ্তার আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ধলাই জেলার এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর বিপুল পরিমাণ নগদ টাকার বান্ডিল নিয়ে বসে…

ByByReshmi Debnath May 19, 2026

তিন দফা দাবি পূরণে ২৯ মে পর্যন্ত সময়সীমা বেঁধে , মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি আত্মসমর্পণকারী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: আত্মসমর্পণকারী উগ্রপন্থী গেরিলা সংগঠনের সদস্যরা তাদের তিন দফা দাবি পূরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top