News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চার মাসের শিশুসহ মায়ের নদীতে ঝাঁপ, বিশালগড়ে চাঞ্চল্য
Image

চার মাসের শিশুসহ মায়ের নদীতে ঝাঁপ, বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ১৩ জুলাই : পারিবারিক কলহের জেরে স্বামী নির্যাতনের শিকার হয়ে এক চার মাস বয়সী শিশুসহ মায়ের বিজয় নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টার ঘটনায় রবিবার বিকেলে বিশালগড় বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় পথচারীদের তৎপরতায় মা ও শিশু প্রাণে রক্ষা পেয়েছেন।

জানা গেছে, বক্সনগরের আশাবাড়ি এলাকার গৃহবধূ তানজিনা আক্তার (স্বামী সবুজ মিয়া) দীর্ঘদিন ধরে তাঁর স্বামী সবুজ মিয়ার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এই নির্যাতন সহ্য করতে না পেরে রবিবার বিকেলে তিনি তাঁর চার মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে বিশালগড় বাজার এলাকার ব্রিজের ওপর থেকে বিজয় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মুহূর্তের মধ্যে স্থানীয় পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মা ও শিশুকে নদী থেকে উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্বামী সবুজ মিয়া ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে। বিশালগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিশালগড় রাউৎখলা যুব সংস্থার ক্লাবের সম্পাদক সৈকত সাহা উদ্ধার হওয়া শিশুটিকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেন। এই ঘটনায় অল্পের জন্য বিশালগড় একটি বড় কলঙ্কের হাত থেকে রক্ষা পেল বলে স্থানীয়রা মনে করছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top