News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালংকার ও মোবাইল মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ
Image

চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালংকার ও মোবাইল মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

আগরতলা, ১২ জুলাই : চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালঙ্কার এবং মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি ফিরে পেয়েছেন মালিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত কিছু দিন ধরে বিভিন্ন সময়ে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। এরই মধ্যে একটি গলার হার চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশে অভিযানে নেমে সোনামুড়া, গোলবাজার এলাকা থেকে তিনটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। পাশাপাশি চুরি যাওয়া বিভিন্ন মোবাইল ও গলার হার উদ্বার করে। আজ আদালতের নির্দেশে সেই সকল সামগ্রী তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026
Scroll to Top