News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম থেকে বৈষ্ণবপুর রাস্তা মরণ ফাঁদে পরিণত, দ্রুত সংস্কারের দাবি
Image

সাব্রুম থেকে বৈষ্ণবপুর রাস্তা মরণ ফাঁদে পরিণত, দ্রুত সংস্কারের দাবি

সাব্রুম, ১১ জুলাই:
সাব্রুম থেকে বৈষ্ণবপুর রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত কয়েক মাস যাবত সাবরুম শহরের বিভিন্ন রাস্তার পাশ দিয়ে ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে জলের পাইপ বসানোর কাজ চলছে। অভিযোগ পাইপ বসানোর কাজের বরাত পাওয়া সংস্থা প্রথমে রাস্তার পাশের মাটি কেটে পাইপ বসিয়ে নামমাত্র মাটি দিয়ে সেই জায়গা ভরাট করে চলে যাচ্ছে। কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই সাবরুম থেকে বৈষ্ণবপুর রাস্তা প্রতিনিয়ত গাড়ির চাকা আটকে যাচ্ছে রাস্তার পাশ দিয়ে পাইপ বসানোর পর মাটি ঠিকভাবে না দেওয়ার কারণে।

অন্য যানবাহনকে পাশ দিতে গিয়েই গাড়ির চাকা ঢুকে যাচ্ছে মাটির নিচে। যার ফলে গাড়ি নিয়ে চলাচল করা এ রাস্তায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমনই এক ঘটনার প্রত্যক্ষ মিলল শুক্রবার বেলা বারোটা নাগাদ। সাবরুম চালের গোডাউন থেকে রেশন শপের জন্য চাল নিয়ে যাওয়ার সময় একটি ডিআই গাড়ির চাকা আটকে যায় মাটিতে। সে সময়‌ই এই আটকে যাওয়া গাড়ির পাশ দিয়ে একটি ইলেকট্রনিক অটো যাওয়ার সময় সেটিও পাইপ সেখানে আটকে যায়। উপস্থিত কয়েকজন মিলে অটো গাড়িটিকে তুলে দিলেও অন্য গাড়িটিকে অপর একটি গাড়ি দিয়ে কোন মতে টেনে তোলা হয়। এ রাস্তায় যেকোনো সময় ঘটে যেতে পারে কোন বড় দুর্ঘটনা।

এ বিষয়ে ডিডাব্লিউএস দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়রা। কেননা তাদের তত্ত্বাবধানে ঠিকাদারি সংস্থা এরকম নিম্নমানের কাজ করলেও দপ্তর নিশ্চুপ। অবিলম্বে এই সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হউক, দাবি স্থানীয়দের।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top