News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন বিষয় নিয়ে খোয়াইয়ে পর্যালোচনা বৈঠক রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর – র
Image

আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন বিষয় নিয়ে খোয়াইয়ে পর্যালোচনা বৈঠক রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর – র

আগরতলা, ৮ জুলাই: খোয়াই জেলার আইনশৃঙ্খলা জনিত বিভিন্ন বিষয়ে আজ এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর। এদিন ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবার তিনি খোয়াই জেলা সফরে যান। খোয়ায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এদিন এই পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস তাঁকে জেলায় স্বাগত জানিয়েছেন।

এদিনের এই পর্যালোচনা বৈঠক সম্পর্কে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকর বলেন, গোটা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যস্তরীয় বৈঠক সম্পন্ন হয়েছে। আজ খোয়াই জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক। সর্বোপরি খোয়াই জেলায় যথেষ্ট ভালো কাজ হচ্ছে বলে জানালেন তিনি।

তাঁর কথায়, গত বছরের তুলনায় অপরাধজনিত ঘটনা, নেশাপাচার প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল লক্ষ্য করা গেছে। অপরাধজনিত ঘটনা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ থেকে বেশি কমানো সম্ভব হয়েছে। নেশা সম্পর্কিত মামলা ১০ থেকে ১২ শতাংশ কমিয়ে আনা গেছে। একইভাবে দুর্ঘটনাচারিত ঘটনায়ও অনেকটাই রাশ টানা সম্ভব হয়েছে।
পাশাপাশি বিভিন্ন মামলায় যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের নির্দিষ্ট আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত সাজা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য এদিন তিনি টিএসআর ৬ এবং ১২ নম্বর ব্যাটেলিয়ানও পরিদর্শন করেছেন। সেখানেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলাজনিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।

Releated Posts

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026

ত্রিপুরায় ইলেকট্রিক গাড়ির চালকদের জন্য সুখবর, বিদ্যুৎ নিগমের উদ্যোগে আগরতলায় চালু হলো অত্যাধুনিক পাবলিক চার্জিং স্টেশন

আগরতলা, ২৩ জুন: ত্রিপুরায় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছেন বা ভবিষ্যতে কিনতে চাইছেন, তাঁদের জন্য এল বড় সুখবর।…

ByByReshmi Debnath Jun 24, 2026

নাগাল্যান্ডের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন: নাগাল্যান্ড সরকারের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার পিক্টো শোহে-র সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হলেন মন্ত্রী রতন…

ByByReshmi Debnath Jun 24, 2026

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top