News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৪ দিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দেখা মিলেনি দফতর কর্তাদের
Image

২৪ দিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দেখা মিলেনি দফতর কর্তাদের

আগরতলা, ৫ জুলাই : ২৪ দিন ধরে বন্ধ হয়ে রয়েছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছড়িমাই পঞ্চায়েতের তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একদিনও দফতর কর্তাদের দেখা মিলেনি।

প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ী দিদিমণি নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী বিগত কয়েকদিন পূর্বে তালা চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড তুলসী পাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারে। বিগত ২৪ দিনের উপর বন্ধ অঙ্গনওয়াড়ী সেন্টার। জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ জুলাই দিদিমণি সজল রানী চৌধুরী অবসর হওয়ার পর থেকে সহায়িকা প্রতিভা দেব চালাচ্ছেন সেন্টার। কয়েকদিন পূর্বে এই সেন্টারে দিদিমণি হিসেবে নিয়োগ করা হয় তুলসী দেবনাথকে। যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী তুলসী পাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং সহায়িকাকে অঙ্গনওয়াড়ী সেন্টারে ঢুকতে দেয়নি।

তাদের দাবি, এই অঙ্গনওয়াড়ী সেন্টার চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে অবস্থিত।এই ওয়ার্ড এলাকা থেকে নিয়োগ দিতে হবে। কিন্তু গ্রাম পঞ্চায়েত এই ওয়ার্ড এলাকায় যোগ্য প্রার্থী থাকার পরেও ৩ নং ওয়ার্ড থেকে তুলসী দেবনাথকে নিয়োগ দিয়েছে যার ফলে ক্ষুব্ধ গ্রামের মানুষ সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত ৪ নং ওয়ার্ড থেকে প্রার্থী নিয়োগ করা না হয় ততদিন পর্যন্ত সেন্টারের তালা খোলা যাবে না।

Releated Posts

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top