News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ঐতিহ্যবাহী খার্চি উৎসবের সূচনা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শুভেচ্ছা
Image

ত্রিপুরায় ঐতিহ্যবাহী খার্চি উৎসবের সূচনা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শুভেচ্ছা

আগরতলা, ৩ জুলাই : আজ ত্রিপুরার ঐতিহ্যবাহী উত্সব খার্চি পূজার সূচনা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এক টুইট বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত প্রথা মেনে খার্চি পূজা শুরু হয়েছে।

প্রসঙ্গত, আজ খার্চি উৎসবের সুচনা লগ্নে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এক টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা। চতুর্দশ দেবতার কাছে আমি সকলের জন্য আশির্বাদ চাইছি। সেই সাথে প্রত্যেকের সুস্বাস্থ্য, সফলতা ও সমৃদ্ধি কামনা করছি”।

প্রসঙ্গত, খার্চি পূজা এরাজ্যের এক ঐতিহ্যবাহী উৎসব। সম্প্রীতির উৎসব হচ্ছে খার্চি। আজ থেকে পুরান হাবেলীর চতুর্দশ দেবতার মন্দিরে ৭ দিনব্যাপী শুরু হয়েছে খার্চি পূজা। আজ একটি পবিত্র ও শুভ তিথি। এই তিথিতেই সকলের সুখ ও সমৃদ্ধির কামনায় চতুর্দশ দেবতার বাৎসরিক পূজার আয়োজন করা হয়।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top