News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শীঘ্রই চালু হতে চলেছে তেলিয়ামুড়া সাব ডিভিশন কোর্ট
Image

শীঘ্রই চালু হতে চলেছে তেলিয়ামুড়া সাব ডিভিশন কোর্ট

আগরতলা, ৩ জুলাই : সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যেতে পারে তেলিয়ামুড়ার বহু কাঙ্খিত এবং প্রত্যাশিত সাব ডিভিশন কোর্ট। নিশ্চিতভাবে এই কোর্ট পথ চলা শুরু করলে গোটা মহকুমাবাসীর বিশেষ সুবিধা হবে।

আজ ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিক এর নেতৃত্বে এক উচ্চ পদস্থ প্রশাসনিক টিম তেলিয়ামুড়ার নির্মীয়মান কোর্টের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এর পাশাপাশি খোয়াইয়ের ডিস্ট্রিক্ট জজ ভেদ প্রতিম দেববর্মা এবং তেলিয়ামুরা মহকুমা শাসক পরিমল মজুমদার সহ উপস্থিত প্রতিনিধি দল নির্মীয়মান কোয়ার্টার কমপ্লেক্সও ঘুরে দেখেন। সার্বিক বিষয় নিয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ পালিক দাবি করেছেন সরে জমিনে পরিদর্শন করার পর তিনি গোটা বিষয়ে রিপোর্ট উচ্চ আদালতের মুখ্য বিচারপতির কাছে জমা করবেন।

এরপর কোর্টের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে, সেটা মুখ্য বিচারপতি ঠিক করবেন, এমনটাই দাবি করেছেন বিশ্বজিৎ পালীক। তবে তিনি ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেছেন, বর্তমান সময়ে পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি আশাবাদী খুব তাড়াতাড়ি পথচলা শুরু হবে তেলিয়ামুরার এই কাঙ্খিত কোর্টের।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top