News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্নাটকে ১,১৮০ জন কৃষকের আত্মহত্যা : সহানুভূতি কি শুধু অ-কংগ্রেসি রাজ্যের জন্য? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির আর. অশোকের
Image

কর্নাটকে ১,১৮০ জন কৃষকের আত্মহত্যা : সহানুভূতি কি শুধু অ-কংগ্রেসি রাজ্যের জন্য? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির আর. অশোকের

বেঙ্গালুরু, ৩ জুলাই : কর্নাটকে গত ১৫ মাসে ১,১৮০ জন কৃষকের আত্মহত্যার ঘটনায় রাহুল গান্ধীর নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করল রাজ্যের বিজেপি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধুমাত্র মহারাষ্ট্রের কৃষকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অথচ কংগ্রেসশাসিত কর্নাটকে কৃষকদের দুর্দশা নিয়ে একবারও মুখ খোলেননি, এমনই অভিযোগ তুলেছেন কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা আর. অশোক।

বৃহস্পতিবার তিনি বলেন, রাহুল গান্ধী মহারাষ্ট্রের কৃষকদের জন্য কুমিরের অশ্রু ফেলার আগে কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের করুণ বাস্তবতা দেখুন। মাত্র ১৫ মাসে ১,১৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন। এই ভয়াবহ ও লজ্জাজনক তথ্য রাজ্য সরকার নিজেই স্বীকার করেছে। তবু আপনি চুপ।

তিনি আরও প্রশ্ন করেন, “না শোকাহত পরিবারগুলিতে যাওয়া, না কোনো দুঃখপ্রকাশ, না সরকারের জবাবদিহির দাবি। এই নীরবতা কেন, রাহুলজি? সহানুভূতি কি শুধু সেই রাজ্যগুলোর জন্য যেগুলো আপনার দল শাসন করে না?”

বিজেপি নেতা অশোক বলেন, সত্যিকারের নেতৃত্ব মানে নিজের ঘরকে আগে ঠিক করা। আপনি অন্যদের আক্রমণ করছেন, অথচ নিজের সরকারের চরম অবহেলা নিয়ে একটাও কথা বলছেন না। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কি শুধুমাত্র কংগ্রেসের বলে সমালোচনার ঊর্ধ্বে? কর্নাটকের কৃষকদের দুর্ভোগ কি আপনার বিবেকের কাছে অদৃশ্য?

তিনি রাহুলকে কটাক্ষ করে বলেন, যদি আপনি সত্যিই দেশের কৃষকদের নিয়ে চিন্তিত হন, তাহলে শুরু করুন কর্নাটক থেকে। না হলে আপনার সহানুভূতি ফাঁপা শোনায় এবং ক্ষোভটা রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয় বলেই মনে হয়।

আরও কড়া ভাষায় অশোক বলেন, আপনি যতক্ষণ না নিজের দলে ব্যর্থতাকে স্বীকার করার সাহস দেখাচ্ছেন, ততক্ষণ জাতিকে এই ‘কুমিরের কান্না’ থেকে রেহাই দিন। কর্নাটকের কৃষকরা রাজনীতির অস্ত্র নন। তাঁরা নাগরিক, সম্মান, বিচার ও পদক্ষেপ পাওয়ার অধিকার রাখেন।

উল্লেখ্য, রাহুল গান্ধী সম্প্রতি মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা নিয়ে কেন্দ্র ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। এক্স-এ পোস্ট করে তিনি বলেন, মাত্র ৩ মাসে মহারাষ্ট্রে ৭৬৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। এটি শুধুই একটা সংখ্যা নয়, এটি ৭৬৭টি ভেঙে যাওয়া পরিবার, যেগুলোর ক্ষতি পূরণ অসম্ভব। আর সরকার? নীরব।

কংগ্রেসের দাবি, কৃষকদের দাবি-দাওয়ার প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীন মনোভাবই দেশজুড়ে কৃষক আত্মহত্যার প্রধান কারণ। বিজেপি বলছে, সেই একই যুক্তি রাহুল গান্ধী কেন কর্নাটকে প্রয়োগ করছেন না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Releated Posts

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। একই সঙ্গে বিদ্যমান…

ByBySandeep Biswas Sep 22, 2026

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top