News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী দুইদিন রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা
Image

আগামী দুইদিন রাজ্যের বিভিন্ন জেলায় কমলা সতর্কতা

আগরতলা, ১৭ জুন: আগামী ২৪ ঘন্টায় পশ্চিম, সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। তার পাশাপাশি, ১৯ জুন সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। তাছাড়া, রাজ্যের বাকি সব জেলায় আগামী দুইদিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে দফতর।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বাংলাদেশ সময় ০৫.৩০ মিনিটে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। এর সাথে সম্পর্কিত উচ্চবায়ু ঘূর্ণিঝড় সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে দক্ষিণে হেলে পড়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তাই ১৭ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ত্রিপুরার জেলাগুলির এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিম এবং সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ
ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। তেমনি, আগামী ১৯ জুন দক্ষিণ ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলায় কমলা সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত আগরতলায় ১০ এমএম, এডিনগর ১৩.১ এমএম, বোধজংনগর ৫.৫ এমএম, জিরানিয়ায় ১০.৫ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ১৪.৬ এমএম, বিশালগড়ে ৭ এমএম, গজারিয়ায় ১৭ এমএম এবং সোনামুড়া মোহনবাগে ৪.১ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, খোয়াই জেলায় ৭.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ৭.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ১৬ এমএম, অমরপুরে ২৯.৫ এমএম, করবুক ১৬.২ এমএম, কাঁকড়াবনে ১৭.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৫০.৪ এমএম, সাব্রুমে ৪০.৮ এমএম, বাগাফা ২৫.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ২০.২ এমএম, কাঞ্চনপুরে ৬.৮ এমএম, আশাপাড়া ২৬.৫ এমএম, কদমতলায় ৩.৫ এমএম এবং নতুনবাজার ৪.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ১১ এমএম এবং কৈলাসহরে ৬.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনু ৯.৯ এমএম, গন্ডাছড়ায় ২.৪ এমএম, কমলপুরে ১.৪ এমএম এবং মনুঘাটে ৩.৬ এমএম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top