News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হৃদয়বিদারক ঘটনা : স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন নাবালকের, শোক মুখ্যমন্ত্রীর
Image

হৃদয়বিদারক ঘটনা : স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন নাবালকের, শোক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৭ জুন: স্নান করতে গিয়ে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন নাবালকের। রাজধানীর অরুন্ধতীনগর কৃষি গবেষণা কেন্দ্রের পুকুরে স্নান করতে গিয়েছিল তাঁরা। ওই এলাকায় হৃদয়বিদারক ঘটনায় স্থানীয়দের মর্মাহত করে। এদিকে, পুকুর পাড়ে বসে সন্তানের মৃত মুখ দেখার অপেক্ষায় বসে আছেন অসহায় পিতা মাতা। ওই ঘটনায় সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রাজধানীর অরুন্ধতীনগর এগ্রিকালচার পুকুরে স্নান করতে গিয়েছিল তিন নাবালক। আচমকাই এক যুবক জলে তলিয়ে যায়। তাঁর চিৎকার শুনে আরও দুইজন তাকে বাঁচাতে গিয়ে তাঁরাও জলে তলিয়ে যায়। এলাকাবাসীদের সহায়তায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং দমকলবাহিনী। তাঁরা পুকুর থেকে দুই নাবালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের নাম ববি শুক্লা দাস (১৭), শুভম দেব (১৭) এবং শুভজিৎ দে (১৫)।

এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বাধারঘাটের বিধায়ক মীনা রানী সরকার। একই দিনে তিনজনকে হারানোর পর পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, দমকলকর্মী এবং উদ্ধারকর্মীরা জল থেকে তিন ছেলের মৃতদেহ উদ্ধার করেছে। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন। তারা কার্যত শোকে পাগল হয়ে যান, তিনি বলেন।

এদিকে, ওই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, আগরতলা বাধারঘাটস্থিত মাতৃপল্লী এলাকায় জলে ডুবে একসঙ্গে তিনজনের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত। আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করছি শোকাহত পরিবার পরিজনদের এই কঠিন সময়ে শক্তি প্রদান করার জন্য। সেই সঙ্গে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top