News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রস্তুতি সভা: ২২ তারিখ থেকে বাড়ি বাড়ি প্রচার
Image

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রস্তুতি সভা: ২২ তারিখ থেকে বাড়ি বাড়ি প্রচার

আগরতলা, ১৫ জুন ২০২৫: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আজ দলের জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই সভায় উপস্থিত ছিলেন এবং আগামী দিনের কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২২ তারিখ থেকে এআইসিসির (AICC) নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে বাড়ি বাড়ি প্রচার অভিযান চালানো হবে। এই প্রচারের মাধ্যমে কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের কাছে দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বেকারত্ব, কর্মসংস্থান, নারী নির্যাতন, খুন, ধর্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো দেশের এবং রাজ্যের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরা এবং তাঁদের সচেতন করা। এই বৈঠকের মাধ্যমে দলীয় নেতৃত্বকে আসন্ন প্রচার অভিযানের জন্য প্রস্তুত করা হয়েছে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top