News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধৃত টিএসআর জওয়ান
Image

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধৃত টিএসআর জওয়ান

চুরাইবাড়ি, ১২ জুন : গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক টিএসআর জওয়ান সহ আরো দুই সহযোগী। ঘটনা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দুই নং ওয়ার্ডের কৃষ্ণ কালীমন্দির সংলগ্ন এলাকায় গাঁজা পাচার হবে এমন খবর পায় চুরাইবাড়ি পুলিশ। এমনসময় থানার পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে ওৎ পেতে থাকে। তখন একটি বিলাসবহুল গাড়ি করে গাঁজা পাচারকারীরা কদমতলা-গোবিন্দপুর সড়ক দিয়ে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তখন গাড়ি থেকে চার পেকেট শুকনো গাঁজা জব্দ করে পুলিশ। মোট কুড়ি কেজি শুকনো গাঁজার কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকা বলে জানা যায়। সঙ্গে রঞ্জিত সিংহ, সুরজিৎ সিংহ এবং শুভজিৎ সিংহকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের ২নং ওয়ার্ডে। এদের মধ্যে ধৃত রঞ্জিত সিংহ একজন টিএসআর জওয়ান। তিনি বর্তমানে ১২নং ব্যাটালিয়নের তেলিয়ামুড়ার চাকমাঘাটে কর্মরত রয়েছেন। পুলিশ ধৃত ত্রয়ীর বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে তদন্ত জারি রেখেছে।

Releated Posts

বিধায়ক হিসেবে শপথ নিলেন জহর চক্রবর্তী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ মে : ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী আজ ত্রিপুরা বিধানসভার লবিতে বিধায়ক হিসেবে শপথ…

ByByTaniya Chakraborty May 13, 2026

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top