News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই নদীর দাপটে অস্তিত্ব সঙ্কটে সাধারণ মানুষের
Image

খোয়াই নদীর দাপটে অস্তিত্ব সঙ্কটে সাধারণ মানুষের

আগরতলা, ৫ জুন : খোয়াই নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের বহু বাড়ি ঘর। অবিলম্বে নদীর ভাঙ্গন রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াই আর ডি ব্লকের অন্তর্গত পশ্চিম গনকী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক পরিবার খোয়াই নদীর ভাঙ্গন নিয়ে ব্যাপক আতঙ্কিত। এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, খোয়াই নদীতে ওয়ার্টার টিটমেন্ট প্লান্টের গভীর নলকূপ বসানোর পর থেকে খোয়াই নদীর জলের গতিবেগ ডান দিকে মোড় নিতে শুরু করে। তাতে প্রতিবছর নদীর জলে আশপাশের মানুষজনের ঘরবাড়ি ভেঙ্গে চলে যাচ্ছে নদী গর্ভে। নদীর পাড় ভাঙ্গন রোধে গ্রামের মানুষজন বহু জায়গায় সংস্কারের জন্য দৌড়ঝাঁপ করলেও কোন কাজে আসেনি। ফলে গ্রামীন এলাকার এই সমস্যা সমাধানে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাতে আরোও বিপাকে পড়তে হচ্ছে গ্রামের মানুষজনদের।

Releated Posts

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top