News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুখ সাগর জলার জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, ক্ষতিগ্রস্ত কৃষকরা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন সিপিআইএম(এল)-র রাজ্য সম্পাদকের
Image

সুখ সাগর জলার জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, ক্ষতিগ্রস্ত কৃষকরা, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন সিপিআইএম(এল)-র রাজ্য সম্পাদকের

আগরতলা, ৪ জুন : উদয়পুর মহকুমা সুখ সাগর জলার জমিতে জল নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে, কৃষকরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সিপিআইএম(এল)-র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার রাজ্য সরকারের নিকট অতিসত্বর সুখ সাগর জলার জল নিষ্কাশনের জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমা সুখ সাগর জলার জমিতে জল জমে আছে। সরকার থেকে জল নিষ্কাশনের কোন ব্যবস্থা না নেওয়ার ফলে কৃষকরা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত। সিপিআইএম- এল পক্ষ থেকে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের জানান, সুখ সাগর জলা একটা শস্য ভান্ডার। এই‌ জলাতে রেল লাইন নির্মাণের ফলে যেভাবে জলমগ্ন হয়ে আছে তাতে করে কৃষকেরা প্রচন্ডভাবে ক্ষতি সম্মুক্ষীন। এই নিয়ে বহুবার জেলা শাসক কিংবা মহকুমা শাসক কে জল নিষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয় নি। ফলে ৫০০ থেকে ৬০০ কানি জমি জলমগ্ন হয়ে আছে বছরের পর বছর ধরে।

তিনি আরও বলেন, এবারও অতিবৃষ্টির ফলে সুখ সাগর জলা আবার জনমগ্ন হয়ে পড়েছে। ফলে কৃষকেরা জমি চাষ করতে পারছে না। জল জমার ফলে খিলপাড়া এলাকা বেশকিছু বাড়িঘড় জলমগ্ন হয়ে আছে। সরকারের কাছে আবারো দলের পক্ষে পার্থ কর্মকার দাবি জানিয়েছে অতি সত্বর সুখ সাগর জলার জল নিষ্কাশনের জন্য সরকার যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top