News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা কমিউনিটি হলে বিকশিত কৃষি সংকল্প অভিযানে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা কমিউনিটি হলে বিকশিত কৃষি সংকল্প অভিযানে সাংসদ রাজীব ভট্টাচার্য

শান্তিরবাজার, ৪ জুন : বিকশিত কৃষি সংকল্প অভিযান কর্মসূচিতে আজ ভারতচন্দ্রনগর ব্লকের পাইখলা কমিউনিটি হলে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি কৃষি রথ, ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা ভ্যান এর সূচনা করেন। এলাকার ৫ জন সেরা কৃষককে সংবর্ধনা জানান এবং ২ জন কৃষকের মধ্যে পাওয়ারটিলার বিতরণ করেন।

এখানে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করতে কৃষকদের বিরাট ভূমিকা রয়েছে। তাই কৃষকদের সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত কৃষি সংকল্প অভিযানের কর্মসূচি গ্রহণ করেছেন। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, ফ্রিতে ৫ কেজি চাল, ফসলবীমা, আয়ুষ্মান কার্ড, মহিলাদের জন্য এলপিজি গ্যাস, আধুনিক কৃষি যন্ত্রপাতি, পাকাঘর, উন্নত বীজ, কৃষি প্রশিক্ষণ ইত্যাদি নানা প্রকল্প ঘোষণা করে তা বাস্তবায়ণ করা হচ্ছে। অন্যদিকে মহিলাদের সশক্তিকরণে আত্মনির্ভর মহিলা লাখপতি দিদি, এখন ড্রোন দিদি তৈরি করা হচ্ছে। মহিলাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে ফসলের জমিতে ড্রোন দিয়ে কীটনাশক ছড়ানো হবে। গড়ে তোলা হবে স্বরোজগারী মহিলা সমাজ। অনুষ্ঠানে সাংসদ ছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ফার্মার্স ক্লাবের রাজ্য সভাপতি প্রদীপবরণ রায়, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত, ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশন অর্গেনিক ভ্যালু চেইন ডেভেলপমেন্টের মিশন ডাইরেক্টর রাজীব দেববর্মা, ত্রিপুরা স্টেট হর্টিকালচার রিসোর্সের উপ অধিকর্তা ড. রাজীব ঘোষ, বীরচন্দ্র মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ড. বি কে নন্দা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা সুমিত কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফল কৃষক রঞ্জিত পাল। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এরপর সকল অতিথিগণ পূর্ব কলাবাড়িয়া কমিউনিটি হলে অনুরূপ বিকশিত কৃষি সংকল্প অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ৬ জন সেরা কৃষককে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কৃষক সুখেন সরকার।

Releated Posts

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top