News Flash

  • Home
  • দিনের খবর
  • চাইবাসা আদালতের জারি জামিন অযোগ্য পরোয়ানা বাতিল চেয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্ত রাহুল গান্ধী
Image

চাইবাসা আদালতের জারি জামিন অযোগ্য পরোয়ানা বাতিল চেয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্ত রাহুল গান্ধী

রাঁচি, ২ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ঝাড়খণ্ড হাইকোর্টে এক নতুন আবেদন দাখিল করেছেন। এই আবেদনে তিনি চাইবাসার এমপি-এমএলএ বিশেষ আদালতের জারি করা জামিন অযোগ্য পরোয়ানা বাতিলের অনুরোধ জানিয়েছেন। ২০১৮ সালের একটি মামলার প্রেক্ষিতে এই পরোয়ানা জারি করা হয়েছে। তৎকালীন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধী আপত্তিকর মন্তব্য করেছেন, এমনই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল।

উল্লেখ্য, চাইবাসা আদালত ২২ মে রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছে। কারণ তিনি আগের সমনগুলির প্রতি সাড়া দেননি। আদালত তাঁকে আগামী ২৬ জুন স্বশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। রাহুল গান্ধীর আইনজীবীরা হাইকোর্টে যুক্তি দিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই দণ্ডবিধির ২০৫ ধারার অধীনে একটি আবেদন করেছেন যাতে ব্যক্তিগতভাবে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। সেই আবেদন এখনও বিচারাধীন থাকার পরও জামিন অযোগ্য পরোয়ানা জারি করাকে আইনত অগ্রহণযোগ্য ও অসময়ে পদক্ষেপ বলে দাবি করা হয়েছে।

২০১৮ সালের ৯ জুলাই চাইবাসার বাসিন্দা প্রতাপ কাটিয়ার কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, রাহুল গান্ধী কংগ্রেসের একটি সভায় মন্তব্য করেছিলেন, “একজন খুনি কংগ্রেসে জাতীয় সভাপতি হতে পারে না। কংগ্রেস কর্মীরা কখনও একজন খুনিকে সভাপতি হিসেবে মেনে নেবে না — এটা শুধু বিজেপিতেই সম্ভব।” এই বক্তব্যকে অমিত শাহের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে দেখা হয়েছে।

প্রথমে এপ্রিল ২০২২-এ চাইবাসা আদালত একটি জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিল। কিন্তু রাহুল গান্ধী তাতে সাড়া দেননি। পরে ফেব্রুয়ারি ২০২৪-এ আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। তাঁর আইনি টিম তখন ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে, যা ট্রায়াল কোর্ট খারিজ করে দেয়। এরপর রাহুল গান্ধী ঝাড়খণ্ড হাইকোর্টে গিয়ে অস্থায়ী স্বস্তি পান। তবে মামলাটি এখনও বিচারাধীন থাকাকালীন নিম্ন আদালতের সাম্প্রতিক জামিন অযোগ্য পরোয়ানা তাঁকে ফের হাইকোর্টে যেতে বাধ্য করেছে বলে দাবি।

Releated Posts

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top