News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তীব্র, রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন: নিরাপত্তা ও উদ্ধারে প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা
Image

ত্রিপুরায় বন্যা পরিস্থিতি তীব্র, রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন: নিরাপত্তা ও উদ্ধারে প্রশাসনের সর্বাত্মক প্রচেষ্টা

আগরতলা, ১ জুন: রাজ্যে টানা ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরার রাজধানী আগরতলাসহ পশ্চিম ত্রিপুরা জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্লাবনের কারণে বহু মানুষ নিজ নিজ বাড়িতে আটকে পড়েছেন। রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে সাংসদ বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন।

তিনি জানান, রাজ্যের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত ও প্লাবিত পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ হয়েছে এবং উদ্ধারকাজসহ সমস্ত বিষয়ে সমন্বয় বজায় রাখা হচ্ছে।

পশ্চিম ত্রিপুরা জেলার প্লাবিত এলাকাগুলিতে বর্তমানে মোট ১৮টি উদ্ধারকারী দল কাজ করছে। এর মধ্যে রয়েছে এসডিআরএফ/এনডিআরএফ-এর ৩টি টিম, আসাম রাইফেলস-এর ২টি টিম, পুর নিগমের ২টি টিম, ফায়ার সার্ভিস, স্কাউটস অ্যান্ড গাইডস, সিভিল ভলেন্টিয়ার্স এবং এনসিসি ক্যাডেটদের সমন্বয়ে গঠিত দল।

বিপ্লব দেব জানান, ইতিমধ্যেই শ্রীলঙ্কা বস্তি, বলদাখাল, প্রতাপগড়, এএমসি-র রাধানগর (২১ নম্বর ওয়ার্ড) সহ অধিক প্লাবিত অঞ্চলগুলি থেকে ১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পাশাপাশি, সদর মহকুমায় ২৪টি এবং জিরানিয়া মহকুমায় ৪টি, মোট ২৮টি সরকারি শেল্টার হাউজে প্রায় ১৩০০টি পরিবার আশ্রয় নিয়েছে।

এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও পরিস্থিতি অনুযায়ী প্রশাসনের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাধারণ নাগরিকদের উদ্দেশে সাংসদ বিপ্লব দেব আহ্বান জানিয়েছেন, কেউ যেন আতঙ্কিত না হন। যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে সকলকে পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে নিরাপদে থাকার অনুরোধ জানান।

Releated Posts

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top