News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনীয়ায় ২৫ টি দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ নাবালক ভাই, উদ্ধার চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী
Image

বিলোনীয়ায় ২৫ টি দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ নাবালক ভাই, উদ্ধার চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী

আগরতলা, ৯ মে : বিলোনীয়ায় ২৫ টি দোকানে চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ২ নাবালক ভাই। তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।

প্রসঙ্গত, গত ৬ মে প্রায় ২৫টি দোকানে চুরির ঘটনায় গোটা বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। চোরের দল হানা দিয়ে প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ সহ ফরেন্সিক টিম। এদিকে, খবর দেওয়া হয়েছিল ডগ স্কোয়াডকে। ওই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্যবসায়ীরা। এরই গতকাল রাতে বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে ওই ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক বলেন, গত ৬ মে প্রায় ২৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল। অভিযানে সিসি ক্যামেরা খতিয়ে চুরির সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। তারা ভবানীপুরের বাসিন্দা। ওই ঘটনায় পুলিশ আরও তদন্ত করছে।

Releated Posts

জিবি হাসপাতালে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে কর্মবিরতিতে সামিল হয়েছেন রেসিডেন্ট চিকিৎসকরা। বিভিন্ন দাবি-দাওয়া…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিলেজ কাউন্সিলের ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে মহিলা-সহ আহত ১০-১২

খোয়াই, ৫ অক্টোবর: এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকে…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

কড়া নিরাপত্তায় রাজ্যজুড়ে শুরু ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনা

আগরতলা, ৫ অক্টোবর: কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

গণনা কেন্দ্রে এজেন্টদের ঢুকতে বাধা ও কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ, মহারানীতে সিপিআই(এম)-এর পথ অবরোধ

আগরতলা, ৫ অক্টোবর: সালেমা ব্লকের মহারানী এলিজাবেথিয়া হাই স্কুলে এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগণনাকে ঘিরে উত্তেজনা ছড়াল। গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top