News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ অক্ষয় তৃতীয়া, হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে
Image

আজ অক্ষয় তৃতীয়া, হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে

আগরতলা, ৩০ এপ্রিল : আজ অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি । আবার পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও হালখাতা যাত্রা হয়। এদিন, বহু ব্যবসায়ী মন্দিরে বা দোকানে পুজো দিয়ে ব্যবসার নতুন খাতা লেখেন । শুভ তিথিতে সকাল থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে মন্দিরে ভিড় চোখে পড়ার মতো ।

প্রসঙ্গত, অক্ষয় শব্দের অর্থ, যা ক্ষয়প্রাপ্ত হয় না অর্থাৎ চিরস্থায়ী । যে কোনও শুভ কাজ যেমন বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়নের জন্য অক্ষয় তৃতীয়াকে আদর্শ বলে মনে করা হয়। কথিত আছে আজকের এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে।অক্ষয় তৃতীয়ার দিন সোনা-রুপো কেনার চল রয়েছে । বিশেষ তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব অতুল ধন সম্পত্তি দান করেন । মনে করা হয়, অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে ও কুবের দেবের পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে । সেই কারণেই ব্যবসায়ীরা হালখাতা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে পুজো দিয়ে যাত্রা করাচ্ছেন।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top