নয়াদিল্লি, ২৯ এপ্রিল : নবীন ও নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, হরিত হাইড্রোজেন ভবিষ্যতের জ্বালানি। আজ দিল্লিতে ‘এমএসএমই-এর জন্য জাতীয় হরিত হাইড্রোজেন মিশন: সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।মন্ত্রী প্রহ্লাদ যোশী এমএসএমই (মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ)-দের প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনে অংশগ্রহণের মাধ্যমে হরিত হাইড্রোজেন উৎপাদনে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান। তিনি বলেন, এমএসএমই খাতে উৎপাদন, প্রকৌশল এবং নতুন প্রযুক্তিগত ধারণা নিয়ে কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে, যা ভারতের নবীকরণযোগ্য শক্তির লক্ষ্য পূরণে সহায়ক হতে পারে।এই অনুষ্ঠানে মন্ত্রী দেশের হরিত হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম-এর শুভ সূচনা করেন। তিনি জানান, এই স্কিমের মাধ্যমে ভারতের মধ্যে উৎপাদিত হরিত হাইড্রোজেনের মান ও প্রামাণিকতা নিশ্চিত করা সম্ভব হবে।মন্ত্রী আরও বলেন, ভারত ইতোমধ্যে জাপানের সঙ্গে ৪ লক্ষ ১২ হাজার টন হরিত হাইড্রোজেন ডেরিভেটিভস সরবরাহের জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রকের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে হরিত হাইড্রোজেন উৎপাদন ৫ মিলিয়ন টনে পৌঁছে দেওয়া।এই কর্মশালাটি দেশের হরিত শক্তি রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভবিষ্যতের জ্বালানি ‘হরিত হাইড্রোজেন’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী
Releated Posts
মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম
নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…
এআই থেকে ডেটা সেন্টার: ১২ বছরে বৈশ্বিক ডিজিটাল শক্তি হিসেবে উত্থান ভারতের
নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): গত ১২ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, ডেটা সেন্টার এবং ডিজিটাল পাবলিক…
অপরিশোধিত তেলের দাম কমায় ঊর্ধ্বমুখী সোনা-রুপো, বাজারে ইতিবাচক প্রবণতা
নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিতের জেরে…
বিশ্ব গড়ের তুলনায় ১.৬ গুণ বেশি সাইবার হামলার মুখে ভারতের বিএফএসআই খাত: রিপোর্ট
নয়াদিল্লি, ২৮ মে (আইএএনএস): ভারতের ব্যাংকিং, আর্থিক পরিষেবা এবং বিমা (বিএফএসআই) খাত বিশ্ব গড়ের তুলনায় ১.৬ গুণ বেশি…


















