News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার
Image

ঝাড়খণ্ডের বোকারোতে এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু, অস্ত্রশস্ত্র উদ্ধার

বোকারো, ২১ এপ্রিল (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে এবার সাফল্য মিলল ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের বোকারো জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ৬ মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর, দু’টি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল। সুরক্ষা বাহিনীর কোনও জওয়ান আহত হননি। এখনও তল্লাশি অভিযান চলছে।

সিআরপিএফ জানিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো জেলার লালপানিয়া এলাকার লুগু পাহাড়ে সোমবার ভোর থেকে এই অভিযান শুরু হয়। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। এনকাউন্টারস্থল একটি এসএলআর এবং একটি ইনসাস রাইফেল উদ্ধার হয়েছে। মাঝেমধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে। নিহত মাওবাদীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top