News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে মহিলা মাওবাদীর মৃত্যু, মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে মহিলা মাওবাদীর মৃত্যু, মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা

রায়পুর, ৩১ মার্চ (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে, সোমবার দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মহিলা মাওবাদী। গুলির লড়াই এখনও চলছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল ও অন্যান্য গোলাবারুদ। নিহত মহিলা মাওবাদীর নাম – রেণুকা। সে দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির (ডিকেএসজেডসি) সদস্য এবং নকশালদের মিডিয়া টিমের দায়িত্বে ছিলেন। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা এবং তিনি ওয়ারাঙ্গল জেলার বাসিন্দা ছিলেন। সোমবার সকালে দান্তেওয়াড়া পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দান্তেওয়াড়া-বিজাপুর সীমানায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মহিলা মাওবাদী। ওই এলাকায় গুলির লড়াই এখনও চলছে। আরও কয়েকজন মাওবাদী সম্ভবত লুকিয়ে রয়েছে, নিরাপত্তা বাহিনী চারিদিক থেকে গোটা এলাকা ঘিরে রেখেছে।

Releated Posts

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top