News Flash

  • Home
  • দেশ
  • অক্সফোর্ডে বক্তৃতার মাঝে বিক্ষোভ, সামলালেন মমতা
Image

অক্সফোর্ডে বক্তৃতার মাঝে বিক্ষোভ, সামলালেন মমতা

কলকাতা ও লন্ডন, ২৮ মার্চ (হি.স.): লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনাকয়েক বিক্ষোভকারী৷ ভোট পরবর্তী হিংসা, আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলতে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাব দেন তিনি৷

প্রাথমিক ভাবে আচমকা এই বিক্ষোভে দর্শকাসনে উপস্থিত অতিথিরা হতচকিত হয়ে গেলেও মুখ্যমন্ত্রীর জবাব শুনে করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁরা৷ শেষ পর্যন্ত নির্বিঘ্নেই নিজের বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী৷ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনাদের দলকে বলুন আমাদের রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করতে যাতে তাঁরা আমাদের সঙ্গে লড়াই করতে পারে৷’

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top