News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধে পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা
Image

পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধে পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা

আগরতলা, ২৭ মার্চ: গত ৬ মাস ধরে জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। পাহাড়ি এলাকায় প্রচন্ড জল কষ্টে ভুগছে ব্রু পরিবারগুলো। আজ বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের দাবিতে অমরপুর- গন্ডাছড়া সড়কের পশ্চিম কালাঝারি এলাকায় সড়ক অবরোধে বসেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ৬ মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। ছয় মাস ধরে প্রায় গাড়ি করে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। এমনকি, বিদ্যুৎ আছে নামে মাত্র। সব সময় লো ভল্টেজ। তাও দিনের বেশির ভাগ সময় লাগামহীন লোডশেডিং চলে, বলে অভিযোগ। একাধিকবার সমস্যা সমাধান করতে প্রশাসনের নিকট আর্জি জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়না। তাই আজ বাধ্য হয়ে ভোর থেকে অমরপুর- গন্ডাছড়া সড়কের পশ্চিম কালাঝারি এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন পুনর্বাসনপ্রাপ্ত রিয়াং শরনার্থীরা। তাঁদের দাবি, অতিসত্বর পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হোক।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। ফলে, নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং দ্রুততার সহিত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top