News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রকে সর্বোপরি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন ও সততার সঙ্গে কর্তব্য পালন করুন: রাজনাথ সিং
Image

রাষ্ট্রকে সর্বোপরি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন ও সততার সঙ্গে কর্তব্য পালন করুন: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান , তাঁরা যেন সর্বদা রাষ্ট্রকে সর্বোপরি স্থান দেন, ঐক্যবদ্ধ থাকেন, সততার সঙ্গে দায়িত্ব পালন এবং লক্ষ্য অর্জনের পথে নির্ভীকভাবে এগিয়ে যান। বুধবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউশন অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মেজর বব খাথিং স্মারক অনুষ্ঠানের পঞ্চম সংস্করণে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মেজর বব খাথিং-কে শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত সৌভাগ্যবান যে এমন মহান ব্যক্তিত্বদের জন্মস্থান, যাঁদের কাছে জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মেজর খাথিং-এর আদর্শ অনুপ্রেরণায় ভারত ক্রমশ নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

—————

Releated Posts

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

মধ্যপ্রাচ্য সংকটের জেরে এপ্রিলে কমল ভারতের বিমান যাত্রী সংখ্যা

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এপ্রিলে দেশে বিমান যাত্রী সংখ্যায় ধাক্কা লাগল। মার্চের তুলনায় দেশীয় ও…

ByByNews Desk May 4, 2026

‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হবে বাংলায়, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি: সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top