News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলায় হোলি উৎসবের দিনগুলিতে বিধিনিষেধ জারি
Image

পশ্চিম ত্রিপুরা জেলায় হোলি উৎসবের দিনগুলিতে বিধিনিষেধ জারি

আগরতলা, ১৩ মার্চ : শান্তিপূর্ণভাবে দোল/হোলি উৎসব উদযাপনের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার ২নং উপধারা অনুযায়ী সমগ্র পশ্চিম ত্রিপুরা জেলায় কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞা আগামী ১৪ মার্চ, ২০২৫ এবং ১৫ মার্চ, ২০২৫ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

জেলাশাসক আদেশে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত পুলিশ কর্মী এবং সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি ব্যতীত কোন ব্যক্তি উল্লেখিত সময়ে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য লাঠি জাতীয় অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। ৫ জনের বেশি ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবে না। একজন বা দু’জন আরোহী নিয়ে কোন বাইক চালকের ঘোরাফেরা করা কঠোর ভাবে নিষিদ্ধ। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন আদেশ অমান্যকারীর বিরুদ্ধে বিএনএস ২০২৩-এ ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top