News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক
Image

জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এক

আগরতলা, ১২ মার্চ : জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। তারসঙ্গে জড়িত থাকার অভিযোগে রয়েছে একব্যক্তির। তাকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার বিবরনে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে একটি ফুটফুটে সদ্যজাত কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি২০২৫। সকালে স্থানীয় এলাকার এক মহিলা শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান শিশুটি রাস্তার পাশের ঝোপের মাঝে পড়ে রয়েছে।

যদিও পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে পানিসাগর থানার দ্বারস্থ হয়েছেন স্থানীয় প্রমীলা বাহিনীরা। তারা সন্দেহজনকভাবে স্বামী পরিত্যক্তা এক মহিলার বিরুদ্ধে থানার অভিযোগ জানিয়েছেন। মহিলারা জানিয়েছেন, অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে এধরনের ঘটনার অভিযোগ উঠেছে এর আগেও। এই ঘটনায় ও ওই মহিলা জড়িত থাকার ধারণা করছেন স্থানীয়রা। পুলিশ এই অভিযোগমূলে তদন্ত করে অভিযুক্ত মহিলাকে জালে তুলেছে। এই ঘটনার আরো একজন জড়িত রয়েছে বলে অভিযোগ। তার সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top