News Flash

  • Home
  • বিদেশ
  • মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদীর, রোপণ করলেন বেল গাছ
Image

মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মোদীর, রোপণ করলেন বেল গাছ

পোর্ট লুইস, ১১ মার্চ (হি.স.): দু’দিনের মরিশাস সফরে পোর্ট লুইস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার স্যার সিউওসাগুর রামগুলাম এবং স্যার অনিরুদ্ধ জগন্নাথের প্রতি শ্রদ্ধা জানাতে স্যার সিউওসাগুর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনে যান। সেখানে তিনি একটি বেল গাছ রোপণ করেন। এরপর মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোখুলের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মরিশাসের স্যার সিউওসাগুর রামগুলাম বোটানিক্যাল গার্ডেনে “এক পেড় মা কে নাম” উদ্যোগের আওতায় একটি গাছ রোপণ করেছেন। এর আগে, তিনি গায়ানা সফরের সময়ও একই ধরণের উদ্যোগ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীর নিরলস প্রচেষ্টার ফলে ও এই উদ্যোগের ফলে ভারতে ১ বিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছে। তাছাড়া, এর প্রভাব ভারতের বাইরের দেশগুলিতেও ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগের আওতায় বিশ্বের প্রায় ১৩৬টি দেশে ইতিমধ্যেই মোট ২৭,৫০০ টিরও বেশি গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী নিজে দু’টি দেশে বৃক্ষরোপণে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের সঙ্গে বেল গাছ রোপণ করেছেন।

—————

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top