News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতীয় অনুচিন্তন সমতার চেয়ে পুরুষ ও মহিলাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপর বেশি মনোযোগী: বালমুকুন্দ
Image

ভারতীয় অনুচিন্তন সমতার চেয়ে পুরুষ ও মহিলাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠার ওপর বেশি মনোযোগী: বালমুকুন্দ

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ভারতীয় অনুচিন্তন নারী ও পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার চেয়ে তাঁদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের ওপরই বেশি জোর দেয়। এই মন্তব্য করেছেন অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার জাতীয় সাংগঠনিক সচিব ডঃ বালমুকুন্দ পান্ডে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ক্যাম্পাসে আয়োজিত “ভারতীয় চিন্তনে নারী” শীর্ষক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডঃ বালমুকুন্দ। এই সেমিনারটি ভারতীয় ইতিহাস সংকলন যোজনার (দিল্লি প্রান্ত) মহিলা ইউনিটের ইতিহাসবিদ পরিষদ দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দু অধ্যয়ন কেন্দ্র, রামানুজন মহাবিদ্যালয়, ও ভারতীয় দার্শনিক অনুসন্ধান পরিষদের যৌথ পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছিল। অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা হল ইতিহাসের ক্ষেত্রে কাজ করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি সহযোগী সংস্থা।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার মহিলা ইতিহাসবিদ পরিষদের প্রধান এবং ইতিহাসবিদ অধ্যাপক ডঃ সুস্মিতা পান্ডে। তিনি বলেন, এখন ভারতীয় দৃষ্টিকোণ থেকে নারীদের ভূমিকা মূল্যায়ন ও ইতিহাস অধ্যয়নের প্রয়োজন। রামানুজন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডঃ রসাল সিং বলেন, পশ্চিমী দেশগুলির তুলনায় ভারতীয় সমাজ নারীদের বেশি অধিকার এবং স্বায়ত্তশাসন দিয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডঃ বলরাম পানি তাঁর ভাষণে ভারতীয়ত্বে নারীর মহৎ রূপের উপর জোর দেন।

জাতীয় সেমিনারে দিনব্যাপী আটটি কারিগরি অধিবেশনে প্রায় ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এরপর সমাপনী অধিবেশনের আয়োজন করা হয়। এই একদিনের জাতীয় সেমিনারে সারা দেশ থেকে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। সমাপনী অনুষ্ঠানে প্রাক্তন মেয়র এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রজনী আব্বি নারী অধিকার সম্পর্কে সচেতনতার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, সমসাময়িক বিষয়গুলিতে এই ধরনের ইতিবাচকতা নিয়ে কাজ করা সময়ের দাবি।

—————

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top