News Flash

  • Home
  • দেশ
  • উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা ইন্ডাস্ট্রিকে উপকৃত করতে পারে : নীতিন গড়করি
Image

উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা ইন্ডাস্ট্রিকে উপকৃত করতে পারে : নীতিন গড়করি

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা উৎপাদন খরচ কমাতে পারে, একইসঙ্গে শিল্প ও গ্রাহকদের উপকারও করতে পারে। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, সড়ক নেটওয়ার্ক উন্নত করে পণ্যের উৎপাদন খরচ কমানো যেতে পারে, যা পরিণামে শিল্প এবং গ্রাহক উভয়কেই উপকৃত করবে। সোমবার নতুন দিল্লিতে সাবান, ডিটারজেন্ট এবং প্রসাধনী বিষয়ক সপ্তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গড়করি বলেন, মাঝারি, ক্ষুদ্র উদ্যোগগুলি এই ধরনের অগ্রগতি থেকে উপকৃত হয়।

কেন্দ্রীয় মন্ত্রী গড়করি শিল্পগুলিকে উৎপাদন খরচ কমানো এবং গুণমান বৃদ্ধির দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। এই সম্মেলনের বিষয়বস্তু হল “পরিষ্কারের ভবিষ্যত”, যা গৃহ ও ব্যক্তিগত যত্ন শিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিন দিনের এই সম্মেলন সরকারি প্রতিনিধি, ইন্ডাস্ট্রিয়াল লিডার, সদস্য এবং প্রতিনিধিদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করবে।

—————

Releated Posts

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top