News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি বরাবরই ছাত্রদের বিপক্ষে গিয়ে কাজ করছে, অভিযোগ এনএসইউআই রাজ্য সভাপতির
Image

বিজেপি বরাবরই ছাত্রদের বিপক্ষে গিয়ে কাজ করছে, অভিযোগ এনএসইউআই রাজ্য সভাপতির

আগরতলা, ১০ মার্চ : সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বিজেপি বরাবরই ছাত্রদের বিপক্ষে গিয়ে কাজ করছে, এমনটাই দাবি জানিয়েছেন সৌরভ কুমার। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার মধ্যে অন্যতম হলো শিক্ষক স্বল্পতা, ড্রাগসের রমরমা এবং অন্যান্য নানা অব্যবস্থা। কিন্তু বর্তমান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে উদাসীন।

তিনি আরো বলেন, গত ৭ বছরে বিভিন্ন কলেজ চত্বরে ছাত্রদের মধ্যে যে পরিমাণ নেশার আসক্তি দেখা গেছে, ইতিপূর্বে এইরূপ অবস্থা ছিল না। কিন্তু এই ব্যাপারে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলেন এনএসইউআই রাজ্য সভাপতি।

গতকাল বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা যে ঘোষণা করেছেন, মাধ্যমিক পাস করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে। এ নিয়ে সৌরভ কুমার শীল বিস্ময় প্রকাশ করেন। তাঁর মতে, মাধ্যমিক পাস করা মেয়ের বয়স ১৬ থেকে ১৭ বছর হতে পারে, কিন্তু সেই অবস্থায় ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, কারণ লাইসেন্সের জন্য ১৮ বছর হতে হয়। তাই এমন প্রতিশ্রুতি কীভাবে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সৌরভ কুমার শীল আরও বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের অবস্থা শোচনীয়, এবং এর জন্য রাজ্য সরকারের পদত্যাগই একমাত্র সমাধান।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top