News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে যুবক-খুনে ক্ষিপ্ত পরিবার, সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ
Image

দিল্লিতে যুবক-খুনে ক্ষিপ্ত পরিবার, সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): দিল্লিতে খুন হলেন বছর ৩২-এর এক যুবক। রবিবার গভীর রাতে খুন হন রোহিত নামে ৩২ বছরের এক যুবক। রোহিতের খুনে ক্ষিপ্ত তাঁর পরিবার। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার রোহিতের পরিবারের সদস্যরা ২৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান। এই প্রতিবাদের জেরে প্রায় ৪ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ, অতিরিক্ত ডিসিপি বিনীত কুমার-সহ ঘটনাস্থলে পৌঁছন শীর্ষ পুলিশ কর্তারা।

পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি-১ বিনীত কুমার বলেন, “আমরা খবর পেয়েছি, একজন ব্যক্তি আহত হয়েছেন। আমরা যখন হাসপাতালে যাই, তখন দেখতে পাই তাঁকে গুলি করা হয়েছে। প্রাথমিক তদন্তে, দু’জনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকটি টিম এটি নিয়ে কাজ করছে।” উল্লেখ্য, সোমবার সকালে রোহিতের পরিবারের সদস্যরা অক্ষরধাম-গাজিয়াবাদ সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি করছেন।

—————

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top