News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের সিধিতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, আহত ১৪ জন
Image

মধ্যপ্রদেশের সিধিতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ৭, আহত ১৪ জন

সিধি, ১০ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় বোলেরো গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। রবিবার ভোররাত দু’টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে সিধির উপনি পেট্রোল পাম্পের কাছে ৩৯ নম্বর জাতীয় সড়কের ওপর।

পুলিশ জানিয়েছে, নিহতরা মাইহার মাতা মন্দিরে যাচ্ছিলেন, সেই সময় একটি বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সিটি কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আবার ৯ জনের অবস্থা গুরুতর।

—————

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top